হেডলাইন Simply The Best Organic Food

হোম / অর্গানিক ফুড

সুপার ফুড চিয়া সিড All In One Maret Comilla

সুপার,ফুড,চিয়া,সিড,All,In,One,Maret,Comilla,
সুপার,ফুড,চিয়া,সিড,All,In,One,Maret,Comilla,
সুপার,ফুড,চিয়া,সিড,All,In,One,Maret,Comilla,
সুপার,ফুড,চিয়া,সিড,All,In,One,Maret,Comilla,
1,000 ৳    600 ৳
🎁 প্রোডাক্ট আইডি: 7
ভিউ হয়েছে: 866
স্টকে আছে

সুপার ফুড চিয়া সিড All In One Maret Comilla

সুপার ফুড চিয়া সিড All In One Maret Comilla

চিয়া সিডের পুষ্টিগুণ

পুষ্টিবিদরা চিয়া সিডকে সুপারফুড নামে ডাকতে ভালোবাসেন। কারণ এতে আছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, কোয়েরসেটিন, কেম্পফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টি-অক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ।

চিয়া সিড পুষ্টিকর খাবার। এতে আছে দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে ৩ গুণ বেশি আয়রন, কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, মুরগির ডিম থেকে ৩ গুণ বেশি প্রোটিন, স্যামন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩।

পুষ্টিকর এই খাবারটি সপ্তাহের সাত দিনই খাওয়া যায়। তবে ৩-৪ দিন খেলেও শরীরে উপকারে আসে।

চিয়া সিড খাওয়ার উপকারিতা

পুষ্টিবিদরা জানান, চিয়া সিডে থাকা ওমেগা-৩ হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে কাজ করে। দিনে দুই চা চামচ চিয়া সিড শরীরের শক্তি দেয় এবং কর্মক্ষমতা বাড়ায়।

প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে। মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে। এটি রক্তে চিনির প্রবাহ স্বাভাবিক রাখে বলে ডায়বেটিসের ঝুঁকি কমে।

হাড়ের স্বাস্থ্য রক্ষায় চিয়া সিড দারুণ কাজ করে। কারণ এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। চিয়া সিড কোলন পরিষ্কার রাখতে কাজ করে বলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে।

চিয়া সিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনে। দূর করে অ্যাসিডিটির সমস্যা।

চিয়া সিড ভালো ঘুম হতেও সাহায্য করে বলে বিশ্বাস করেন চিকিৎসকরা। শুধু কি তাই! হাঁটু ও জয়েন্টের ব্যথা কমায়। সুন্দর রাখে ত্বক, চুল ও নখ।

চিয়া সিড খাওয়ার নিয়ম

চিয়া সিড স্বাদ ও গন্ধবিহীন একটি খাবার। এটা খাওয়ার জন্য রান্না করারও দরকার হয় না। পানিতে ভিজিয়ে সহজেই খাওয়া যায় চিয়া সিড। চাইলে ওটস, পুডিং, জুস, স্মুথি ইত্যাদির সঙ্গে মিশিয়ে খেয়ে নেয়া যায়। এ ছাড়া কেউ চাইলে টকদই, সিরিয়াল, রান্না করা সবজি বা সালাদের ওপরে ছড়িয়েও খেতে পারেন।

চিয়া সিড কুসুম গরম পানিতে ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে চিয়া সিডসহ পানীয়টি পান করুন।

চাইলে স্মুথি বানিয়ে খাওয়া যায়। টক দই, চিয়া সিড ও শসা দিয়ে স্মুথি বানিয়ে বিকেলে নাশতা হিসেবে খাওয়া যেতে পারে সুপারফুডটি।

২ কাপ নারকেলের পানির সঙ্গে পছন্দের ফলের রসের সঙ্গে ২ থেকে ৩ টেবিল চামচ চিয়া বীজ দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। প্রয়োজনে পানিও যোগ করতে পারেন। ২০ থেকে ৩০ মিনিট রেখে খেয়ে নিন।




ফোনে অর্ডার দিতে কল করুন
01858321052


ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ ৮০ টাকা


ঢাকা সিটির বাহিরে ডেলিভারি চার্জ ১৫০ টাকা


  • ঢাকা মেট্রো এরিয়ার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারীতে পন্য অর্ডার করতে পারবেন। (হোম ডেলিভারী)
  • অর্ডার কনফার্ম করতে ডেলিভারী চার্জ বিকাশ / নগদ / রকেট এর মাধ্যমে অগ্রীম দিতে হবে।
  • আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারীতে পন্য ডেলিভারী করি সুতরাং পন্য গ্রহন করার সময় চেক করে নিতে পারবেন।
  • অর্ডার করা পন্য ডেলিভারীর পর এক্সচেঞ্জ করতে চাইলে অবশ্যই পন্য গ্রহন করার ২৪ ঘন্টার মধ্যে আমাদের কল করে অবগত করবেন।